দুই দফা দাবিতে সিলেটের সাদা পাথরে ধর্মঘট পালন করেছেন নৌকার মাঝিরা। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ধর্মঘট পালন করা হয়।
মাঝিদের দুই দফা দাবি হলো, প্রতি ট্রিপে নৌকা ভাড়া মাঝিদের ৪০০ টাকা করে দেওয়া ও দালালমুক্ত খেয়াঘাট পরিচালনা করা।
আন্দোলনরত মাঝিরা জানান, সিলেটের ভোলাগঞ্জে অবস্থিত সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সিলেট থেকে পর্যটকেরা ভিড় করেন। সাদা পাথরে যেতে হলে ভোলাগঞ্জ খেয়াঘাট থেকে নৌকায় করে সেখানে যেতে হয়। নৌকাপ্রতি সেখানে ৮০০ টাকা দিয়ে আটজন করে যেতে পারেন। এই ৮০০ টাকার মধ্যে ৩০০ টাকা নৌকার মাঝিরা পান, বাকি ৫০০ টাকা উপজেলা প্রশাসন পায়।
বিভিন্ন সময়ে ইজারা দেওয়া থাকলেও বর্তমানে খেয়াঘাট উপজেলা প্রশাসনের আওতায় রয়েছে। নৌকা ভাড়া ৩০০ থেকে বাড়িয়ে ৪০০ টাকা করে দেওয়ার জন্য মাঝিরা বেশ কয়েক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পাঠিয়েছিলেন। দাবি পূরণ না হওয়ায় তাঁরা গতকাল বুধবার সকাল ৯টা থেকেই ধর্মঘটে নামেন। এতে পর্যটকেরা ভোগান্তিতে পড়েন।
সাদা পাথরের নৌকার মাঝি মঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দফা দাবিতে মানববন্ধন করেছি। ইউএনওকে (উপজেলা নির্বাহী কর্মকর্তা) আমরা বারবার বিষয়টি জানিয়ে এবং স্মারকলিপি দিয়েও কোনো সুরাহা পাচ্ছি না। শেষমেশ আমরা গতকাল ধর্মঘট পালন করতে বাধ্য হয়েছি। এখন ইউএনও বলছেন, শর্তসাপেক্ষে আরও ৫০ টাকা বাড়িয়ে দেবেন। কিন্তু আমরা শর্তসাপেক্ষে এই দাবি মানি না। তিনি যদি সরাসরি ৫০ টাকা করে বাড়িয়ে দেন, তাহলে আমরা মেনে নেব। তা না হলে মানব না। এই টাকায় আমাদের পেট চলে না।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘এই সমস্যার সমাধান হয়েছে। কী সমাধান হয়েছে, এটা মাঝিদের কাছ থেকে জানেন। তাঁরা কাজে ফেরত গেছেন। ৩৫০ টাকা করে পাবেন।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
২৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে