
শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ। বৃহস্পতিবার তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়া উপলক্ষে কলেজে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। রাতে নগরীর একটি রেস্তোরাঁয় তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় শিক্ষক পরিষদের পক্ষ থেকে।
এদিন সকালে কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজকে গার্ড অব অনার দেয় কলেজের বিএনসিসি প্লাটুন; সালাম দেন রোভার স্কাউটস গ্রুপ। পরে বিসিএসের বিভিন্ন ক্যাডারের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা এসে তাঁকে শুভেচ্ছা জানান। পরে কলেজ অডিটরিয়ামে শিক্ষার্থীদের আয়োজিত সংবর্ধনায় অংশ নেন তিনি। সেখানে কলেজের সব বিভাগ ও সংগঠনের নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি বিভিন্ন উপহার ও নানা স্মারক তাঁর হাতে তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘এই ক্যাম্পাসের শিক্ষার্থী থেকে শিক্ষক ও অধ্যক্ষ হওয়া আমার জন্য ছিল অত্যন্ত গর্বের। আমি আমার জীবনের বেশির ভাগ সময়ই এই ক্যাম্পাসে কাটিয়েছি। আর আমার শিক্ষকতা জীবনের প্রায় পুরোটাই এখানে কাটালাম। এ সময় আমি চেষ্টা করেছি শিক্ষার্থীদের সঙ্গে মিশে তাদের যুগোপযোগী একটি সুন্দর ক্যাম্পাস ও পাঠদানের ব্যবস্থা করতে। জানি না কতটুকু পেরেছি। আশা করি আপনারা ভালোভাবে লেখাপড়া করে দেশের একজন সৎ ও দক্ষ নাগরিক হয়ে দেশের সেবা করবেন।’
এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ফরিদ আহমেদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে