
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সংকট নিরসনে পানির ফিল্টার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১টার দিকে নারী শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল এবং ছেলেদের বিজয়-২৪ হলে এসব ফিল্টার হস্তান্তর করা হয়। ফিল্টারগুলো হল প্রভোস্টদের হাতে তুলে দেন শিবিরের শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিন। এ সময় সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুদ রানা তুহিন বলেন, ‘মেয়েদের হলে দীর্ঘদিন বিশুদ্ধ পানির সমস্যা ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বাকি হলগুলোতেও আমরা বিশুদ্ধ খাবার পানির ফিল্টার স্থাপন করব। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা নিজেদের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে পাশে থাকব।’

ফাতিমাতুজ জাহরা হলের প্রভোস্ট ড. ইসমত আরা বলেন, ‘এর আগেও ছাত্রশিবির আমাদের ফার্স্ট এইড বক্স দিয়েছে। এবার পানির ফিল্টার দিয়েছে, যা শিক্ষার্থীদের জন্য খুব দরকারি ছিল। এ রকম কল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।’
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে হলে বিশুদ্ধ পানির অভাব ছিল। ফিল্টার স্থাপনের ফলে এখন তাঁরা সহজেই বিশুদ্ধ পানি পেতে পারছেন। এ উদ্যোগে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে