
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বিপ্লব বিশ্বাস (৩৩) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না এলাকার কুশিয়ারা নদী থেকে ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়। বিপ্লব রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের ধীরেন্দ্র বিশ্বাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে কুশিয়ারা নদীর রানীগঞ্জ খেয়াঘাট এলাকায় নৌকায় একা বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন বিপ্লব বিশ্বাস। এ সময় ঝড়বৃষ্টি হয়। একপর্যায়ে বজ্রপাতে নৌকা থেকে পড়ে যান তিনি। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। পাঁচ দিন পর সোমবার রাতে ওই জেলের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে