
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকায় মানুষ না খেয়ে মারা যায়নি। তাঁর দক্ষ নেতৃত্বে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। দেশের সব সেক্টরে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই অগ্রযাত্রা ধরে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।’
আজ সোমবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে মন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করেন। পরে তিনি উপজেলার ভূমিহীন, গৃহহীন ও সুবিধাবঞ্চিত দুই হাজার ২৫০ জনকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১২ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২১ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে