
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঘুষের ৬ লাখ টাকাসহ দুই নার্সকে আটক করেছে একটি গোয়েন্দা সংস্থা। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের আটক করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুঁইয়া।
আটক দুই নার্স হলেন—সুমন চন্দ্র দেব ও আমিনুল ইসলাম। তাঁদের একজন হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে এবং অপরজন বহির্বিভাগে কাজ করেন।
হাসপাতাল সুত্র জানায়, গীতা রাণী হালদার নামের এক সিনিয়র নার্স ২০১৫ সালের ২৮ ডিসেম্বর সাসপেন্ড হন। পরে ২০২৩ সালের ৩ অক্টোবর গীতার সাসপেন্ড আদেশ প্রত্যাহার হয়। এর ৫ দিন পর তিনি হাসপাতালে যোগদান করেন। সাসপেন্ড থাকাকালে গীতার এরিয়ার বিল প্রায় ৩৬ লাখ টাকার বেশি জমে। সেই বিল উত্তোলনে সার্বিক সহযোগিতার জন্য চক্রটির (নার্স সুমন-আমিনুল) সঙ্গে সাড়ে ৬ লাখ টাকার চুক্তি হয় গীতার।
মঙ্গলবার ৬ লাখ টাকা নিয়ে আসেন তিনি। টাকা লেনদেনের সময় হাতেনাতে ধরা পড়েন আমিনুল। এ ঘটনার পর থেকে হাসপাতালটির নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক লাপাত্তা রয়েছেন। র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে খুঁজছেন।
হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি শামিমা নাসরিনের বরাত দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুঁইয়া সাংবাদিকদের জানান, সাদা পোশাকের একদল লোক সিনিয়র নার্স আমিনুলকে ধরে নিয়ে গেছে। এরপরই ডিজিএফআইয়ের সংশ্লিষ্টরা ফোন করে জানান, অবৈধ লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৬ লাখ টাকাসহ তাঁরা আমিনুল ও সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।
তিনি আরও জানান, একজন সিনিয়র নার্সের এরিয়ার বিল সংক্রান্ত লেনদেনের সূত্র ধরে তাঁদের আটক করা হয়। তবে আমিনুলকে আটক করা হলেও ওই গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল, ওসমানীর নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক সেখানে লেনদেন করার কথা ছিল। কিন্তু তিনি না গিয়ে সেখানে অন্যদের পাঠিয়েছেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুব আরও জানান, হাসপাতালটিকে জিম্মি করতে বিভিন্ন দালাল চক্র সক্রিয়, এটা সবাই জানেন। তবে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে পারেন না। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাটি এখন এ বিষয়ে কাজ করছে।
ডা. মাহবুব জানান, ৬ লাখ টাকাসহ আটক আমিনুল ও সুমনের ব্যাপারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বোর্ড গঠন করে পুরো বিষয়টি তদন্ত করবেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত আমিনুল ও সুমনকে ডিজিএফআই জিজ্ঞাসাবাদ করছে। তখনও ঈসরাইল আলী সাদেককে পাওয়া যায়নি জানিয়ে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুঁইয়া আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তীর নেতৃত্বে চার সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁদের ৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা নির্দেশ দেওয়া হয়। মামলাও দায়ের করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে