
সিলেটে ছিনতাইয়ের অভিযোগে এক রাতে ১৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯-এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. রিমন আহমদ (৩৬), সুনামগঞ্জের দিরাইয়ের মো. ইমন আহমদ (৩০), বিশ্বম্ভরপুরের মো. নুরুল ইসলাম শুভ (২০), দিব্য সরকার (২২), মধ্যনগরের রিপন মিয়া (৩২), মৌলভীবাজারের রাজনগরের জাবেদ ওরফে নেইমার (২৪), কুলাউড়ার মো. আলাল হোসেন (২৩), কিশোরগঞ্জের বাজিতপুরের জাকির হোসেন (২৭), সিলেট নগরীর কাজীটুলার শিহাব আহমেদ ওরফে জগলু (৩৯), দক্ষিণ কাজলশাহের রিয়াজ আহমদ (২২), বাগবাড়ীর বাবলু আহমদ (২৮), সিলেটের গোলাপগঞ্জের সাবুল আহমদ (২৫), সুহেল আহমদ (২১), দক্ষিণ সুরমার রাজু ইসলাম শফিক (২২), মো. মইনুল ইসলাম ওরফে ডাইল (৩৮) ও দক্ষিণ সুরমার সুমন (২৫)।
র্যাব জানায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাইকারী চক্রের তৎপরতা বেপরোয়াভাবে বেড়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা, ব্যাগ, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। এ পরিপ্রেক্ষিতে র্যাব-৯, সিলেট শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করতে সক্ষম হয়। গতকাল সোমবার দিবাগত রাতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ১৬ জন সক্রিয় সদস্যদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে অভ্যাসগত অপরাধী ও মাদকসেবী উচ্ছৃঙ্খল তরুণদের সমন্বয়ে একাধিক সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। তারা সাধারণ পথচারী ও বিভিন্ন কম গতির যানবাহনের যাত্রীদের নিশানা করে। অপেক্ষাকৃত কম জনবহুল এলাকায় দেশীয় ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে তারা। তারা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ ব্যক্তিদের মতো ওত পেতে থাকে এবং ছিনতাই শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ছিনতাই করার সময় তারা ভুক্তভোগীকে প্রাণঘাতী আঘাত করতেও দ্বিধাবোধ করে না।

বইমেলার ১৩তম দিন গতকাল মঙ্গলবার হাজার ছাড়াল এবার প্রকাশিত বইয়ের সংখ্যা। বিগত মেলাগুলোতে হাজার পূর্ণ হতো প্রথম সপ্তাহান্তেই। বাংলা একাডেমির তথ্যকেন্দ্র বলছে, গতকাল পর্যন্ত মোট বই বেরিয়েছে ১ হাজার ১৪২টি। এর মধ্যে প্রবন্ধের বই মাত্র ৩৮টি। যদিও সব বই প্রকাশকেরা তথ্যকেন্দ্রে পাঠান না।
৩০ মিনিট আগে
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ৮ মার্চ লঞ্চের কেবিনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ায় পৃথক বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও বিএনপির...
১ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। এ সময় মায়ের হত্যাকারীর বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়াতে দেখা যায় আছিয়ার চার বছরের শিশুসন্তান মো. রফিকুল ইসলামকে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি স্কুলে প্রয়োজনীয় সরঞ্জাম না কিনেই ভুয়া বিল ভাউচারে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ঠিকাদার আল আমিন ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ
১ ঘণ্টা আগে