
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে। বিগত আওয়ামী লীগ সরকার ও তাদের দোসরেরা দেশের প্রতিটি খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। দেশ পুনর্গঠনে যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়া প্রয়োজন।
গত মঙ্গলবার রাতে সিলেট নগরের কাজীটুলা লোহাপাড়ায় প্রীতি সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক এসব কথা বলেন। খালেদা জিয়া মুক্তি পরিষদের সাবেক আহ্বায়ক ও জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট মহানগরের সাবেক সভাপতি মো. আলী আকবরের উদ্যোগে এবং সাবেক ছাত্রদল নেতা কানাডাপ্রবাসী জাকির আলী ছাদিকের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে