
সিলেটের বিশ্বনাথে পলো বাওয়া উৎসব হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দক্ষিণের (বড়) বিলে এ উৎসব হয়। এতে অংশ নেন গ্রামের কয়েক শ মানুষ।
গোয়াহরি গ্রামের ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর মাঘ মাসের প্রথম দিনে পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়। এই মাছ ধরাকে কেন্দ্র করে গ্রামজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। ধরা পড়ে ছোট-বড় বিভিন্ন ধরনের মাছ।
এ উৎসবে অংশ নিতে গতকাল সকাল ৮টা থেকে মাছশিকারিরা বিলের পাড়ে এসে জমায়েত হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিলের পাড়ে লোকসমাগম বাড়তে থাকে। পূর্বনির্ধারিত সময় সকাল সাড়ে ১০টায় সবাই একসঙ্গে বিলে নেমে শুরু করেন পলো বাওয়া। চলে প্রায় ২ ঘণ্টা।
এদিন গোয়াহরি বিলে গিয়ে দেখা যায়, মাছ শিকার করতে পলো নিয়ে নেমেছেন বিভিন্ন বয়সের মানুষ। যাঁদের পলো নেই, তাঁরা মাছ ধরার ছোট ছোট জাল নিয়ে নেমেছেন বিলে। এ সময় মাছ ধরার দৃশ্য উপভোগ করতে বিলের পাড়ে অনেকে ভিড় করেন।
এবার পাঁচ শতাধিক লোক পলো বাওয়া উৎসবে অংশগ্রহণ করেন। অন্যান্য বছরের তুলনায় এবার বিল থেকে বেশি মাছ শিকার করা হয়েছে।
যুক্তরাজ্যপ্রবাসী সুজন মিয়া বলেন, ‘অনেক বছর পলো বাওয়া দেখিনি। ভাগ্য ভালো, এবার এ উৎসব দেখতে পারলাম। আমার খুবই ভালো লাগছে। পলো দিয়ে মাছ শিকার একটি মজার বিষয়।’

এ ব্যাপারে আয়োজক কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, ‘পলো বাওয়া উৎসব আমাদের গ্রামের একটি ঐতিহ্য। আমার কাছে পলো বাওয়া উৎসব খুব মজার। শত ব্যস্ততার মধ্যেও এই উৎসবে আসি। গ্রামবাসী যুগ যুগ ধরে এ উৎসব পালন করছেন।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে