
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে ইটভাটা স্থাপন এবং ভাটার জন্য কৃষিজমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। আজ রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের পেকেরখাল গ্রামের সালুটিকর-গোয়াইনঘাট সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। পরে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
গ্রামের মুরব্বি আজির উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন, ফখরুল ইসলাম, মো. আলাউদ্দিন, আব্দুস সালাম, তোতা মিয়া, নুরুল হক, আলী হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সিলেট শহরের অধিবাসী মো. আতিক হোসেন তাঁদের গ্রামে কিছু কৃষিজমি কিনে সেগুলো খনন করে ইটভাটা করতে চাইছেন। ১৫ থেকে ২০ ফুট কৃষিজমি খনন করে আশপাশের জমিগুলোকেও তিনি হুমকির মুখে ফেলে দিয়েছেন। এই অবস্থায় গ্রামবাসী প্রতিবাদ করলে তিনি চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করছেন। এখন গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। তিনি জোর করে অনেকের জমিও দখল করার চেষ্টা করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিবেশ অধিদপ্তর বরাবর অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি।
তাঁরা আরও বলেন, গ্রামের পূর্ব পাশের ফসলি জমি নষ্ট করে গভীরভাবে খনন করে ইটভাটার জন্য মাটি স্তূপ করে রাখা হয়েছে এবং গ্রামের ভোগদখলীয় খাস জায়গা দিয়ে ইটভাটার রাস্তা নির্মাণের চেষ্টা করছেন আতিক হোসেন। এগুলোর প্রতিবাদ করতে গেলেই নিরীহ গ্রামবাসীকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাঁরা এই পরিবেশ ধ্বংস বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‘বিষয়টি তদন্তাধীন আছে। আমরা দেখছি। এভাবে কেউ পরিবেশের ক্ষতি করতে পারবে না। আমরা তদন্ত শেষে ব্যবস্থা নিচ্ছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে