
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বড়ভাগা গাঙ (নদী) থেকে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোগলাবাজার থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৪টার দিকে স্থানীয়রা উপজেলার মোগলাবাজার থানার জালালপুরের কাদিপুর গাঙপার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বড়ভাগা গাঙে মরদেহটি দেখতে পেয়ে খবর দেয়। খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঘটনাস্থলে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) একটি টিম। রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহের মুখসহ পুরো শরীরে কালো রং দিয়ে মাখানো রয়েছে। শরীর থেকে বিকট দুর্গন্ধ বের হচ্ছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা পিপিএম বলেন, গতকাল বিকেলে স্থানীয় এক ব্যক্তি তাঁর গরু খুঁজতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে আমাদের খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে।
জায়গাটি বেশ নির্জন এবং পাশেই একটি মাজার ও কবরস্থান রয়েছে। সম্প্রতি এই বড়ভাগা গাঙে মাটি খননের ফলে এর পাড়ে মাটির স্তূপ পড়ে রয়েছে। তাই মরদেহ উদ্ধারে একটু সময় লেগেছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর।
ওসি আরও বলেন, ‘মরদেহের পরিচয় শনাক্তে আমরা যেসব পদক্ষেপ নেওয়া দরকার সব নিয়েছি। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৯ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৩ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে