সিলেটের দক্ষিণ সুরমায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার বেটুয়ারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কামালবাজার এলাকার হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে রুহেল আহমদ (২৫) ও মাঝপাড়া গ্রামের মোখলেস মিয়ার ছেলে নুরুল ইসলাম (২১)।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বেটুয়ারমুখ এলাকার আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ ধসে ঘটনাস্থলেই এ দুই শ্রমিক মারা গেছেন। লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রাখা আছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে