সিলেট: প্রবল বৃষ্টিতে নগরীর আম্বরখানার মণিপুরি পাড়ায় পুকুরের পাড় ধসে পড়ায় ঝুঁকির মুখে পড়েছে একটি তিনতলা ভবন। এই পরিস্থিতিতে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বৃষ্টি চলাকালে পুকুরের গার্ডওয়াল ধসে পড়ে।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী জানান, পুকুরের পাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিসিকের একটি টিম। নতুন করে পুকুরটিতে যাতে ভাঙন দেখা না দেয় এ জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরবর্তী করণীয় নির্ধারণে কাজ করছে সিটি করপোরেশন।
ভবনের মালিক রঞ্জন সিংহ রাজিব বলেন, বিকেল ৩টার দিকে পুকুর পাড়টি ধসে যেতে দেখেন। এরপর বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুকুর পাড়টি ধসে যাওয়ার কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। সিটি করপোরেশনের প্রকৌশলীদের পরামর্শ নিয়ে তিনি ভবন সুরক্ষার চেষ্টা করছেন।
ভবনের বাসিন্দাদের ধারণা, গত শনি ও রোববার পাঁচ দফা ভূমিকম্পের কারণে পুকুরপাড়ের গার্ড ওয়ালটি দুর্বল হয়ে পড়ে। আর সোমবারের প্রবল বৃষ্টিতে পাড় একবারে ধসে গেছে।
তবে ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আসলে ভূমিকম্প না বৃষ্টির জন্য পুকুরের পাড় ধসে পড়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১৭ জুন থেকে ১০ দিনব্যাপী ৪১তম শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে। সোমবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এই মাহফিল। এতে দেশ-বিদেশের আলেমরা অংশ নেবেন।
২১ মিনিট আগে
কর্মস্থলে যাওয়ার পথে মালয়েশিয়ার পেনাং শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন গফরগাঁওয়ের আবু হানিফ নোমান (৫৩)। দীর্ঘ ৩৪ বছর প্রবাসজীবন কাটানো নোমানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।
২৪ মিনিট আগে