সিলেটের ফেঞ্চুগঞ্জে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে ওই যুবক মাইজগাঁও রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতেন। তাঁর এক পায়ে সমস্যা ছিল, অনেকেই তাঁকে ফারুক নামে চিনতেন। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি ময়মনসিংহে।
ইউপি সদস্য মো. ফয়ছল আহমদ লজু জানান, আজ শনিবার সকালে পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লোকটি মাইজগাঁও রেলস্টেশনে ভিক্ষা করত। এক পায়ে সমস্যা ছিল।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, লাশটি উদ্ধারের পর থানায় নিয়ে আসা হয়েছে। পরে লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর পরিবার আছে কি না খোঁজখবর নেওয়া হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে