বিয়ের ১৭ দিনের মাথায় সিলেটের গোলাপগঞ্জে তানজিনা ইসলাম (২৫) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের স্বামীকে আটক করেছে পুলিশ।
তানজিনা ইসলাম উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এবং ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামের সৌদিপ্রবাসী হাবিবুর রহমান সাজুর স্ত্রী।
পুলিশ জানায়, গত ২১ জুন পারিবারিকভাবে তাদের বিবাহ হয়। সোমবার রাতে তাদের (স্বামী-স্ত্রী) মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে তানজিনার লাশ ঝুলতে দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে তানজিনা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ওই নববধূর স্বামীকে আটক করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে মামলায় দায়েরের প্রস্তুতি চলছে।
তাদের দাবি, পরিকল্পিতভাবে তানজিনাকে হত্যা করা হয়েছে ৷ তবে প্রাথমিকভাবে লক্ষণ দেখে ধারণা হচ্ছে, আত্মহত্যা। এর পেছনে অবশ্যই কারণ আছে। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪০ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে