
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে অনেকে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরে বেড়াবেন। তাঁদের মধ্যে অনেকে যাবেন গোয়াইনঘাটে। এই উপজেলায় রয়েছে জাফলং, বিছনাকান্দি, জলাবন রাতারগুল, পান্তুমাই গ্রাম ও মায়াবী ঝরনার মতো নানা আকর্ষণ। সেখানে পর্যটকদের বরণ করে নিতে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি।
ঘুরতে আসা দর্শনার্থীদের আবাসন সুবিধার জন্য হোটেল, মোটেল ও রেস্টহাউসে চলছে সাজসজ্জা। রেস্তোরাঁগুলোও প্রস্তুত হচ্ছে। পর্যটকদের নজর কাড়তে প্রসাধনসহ অন্যান্য দোকানও বাহারি পণ্যে সাজিয়েছেন ব্যবসায়ীরা।
জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হোসেন মিয়া বলেন, ‘ঈদের টানা ছুটিতে এ বছর পর্যটকে ভরপুর থাকবে। আশা করা যাচ্ছে, রেকর্ডসংখ্যক পর্যটক আসবেন। সে আলোকে দোকানিরা নতুন নতুন পণ্য ও কসমেটিকসে দোকানপাট সাজিয়েছেন।’
দ্য ভিউ রেস্টুরেন্টের পরিচালক সেলিম আহমদ বলেন, ‘আশা করছি, এবারের ঈদে প্রচুর পর্যটক জাফলং বেড়াতে আসবেন। তাঁদের রুচিসম্মত খাবার ও সেবা দিতে আমরা প্রস্তুতি নিয়েছি।’

জাফলং পর্যটন হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি বাবলু বখ্ত বলেন, ‘এবার ঈদে লম্বা ছুটি পড়েছে। প্রতিবছর ঈদুল ফিতরে ঢল নামে পর্যটকদের। আর এবার লম্বা ছুটি হওয়ায় আশা করছি পর্যটকে ভরপুর থাকবে জাফলং। তাঁদের কথা বিবেচনা করে আমরা বাড়তি প্রস্তুতি নিয়েছি। পর্যটকদের সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি।’
এদিকে আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ পর্যটনসংক্রান্ত মতবিনিময় সভা হয়।
এ বিষয়ে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, ঈদ উপলক্ষে আগত পর্যটকেরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেন, সে লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, ঈদের ছুটিতে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলোতে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলোতে পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিবছরের মতো এবারের ঈদেও পর্যটকদের নিরাপত্তায় থানা-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার ও রোভার স্কাউটের সদস্যরা নিয়োজিত থাকবেন।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে