সিলেটের ওসমানীনগরের বুড়ি বরাক নদী থেকে এক নবজাতকের (ছেলে) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১১টায় উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে নদীতে ভাসমান অবস্থায় নবজাতকটির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার সকালে বুড়ি বরাক নদীতে ভাসমান অবস্থায় একটি নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহায়তায় নবজাতকটির লাশ উদ্ধার করে পুলিশ। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে লাশটি পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, সকালে একটি নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। শিশুটির লাশ পচে গেছে। অনুমান করা যাচ্ছে ২-৩ দিন ধরে পানিতে ছিল শিশুটির মরদেহ। ওসমানী হাসপাতালের মর্গে লাশটি পাঠানো হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে