সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্রী হলে বানরের উপদ্রব বেড়েছে। গত পাঁচ মাসে আবাসিক হলের শতাধিক ছাত্রী বানরের আক্রমণে আহত হয়েছেন। এতে ছাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, টিলা ও গাছপালাঘেরা ছাত্রীদের দুররে সামাদ রহমান হল ও সুহাসিনী দাস হলে খাবারের সন্ধানে দল বেঁধে বানর হানা দেয়। সম্প্রতি বানরের উৎপাত বেড়ে যাওয়ায় বন বিভাগের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি হলের চারপাশে নেট দিয়ে ঘেরাও দেওয়া, হলের পার্শ্ববর্তী গাছের ডালপালা ছাটাইসহ নিরাপত্তাব্যবস্থা বাড়িয়েছে। তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বানরের উৎপাত।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় নগরের টিলাগড় এলাকায় অবস্থিত। এখানের উঁচু-নিচু টিলায় বিভিন্ন প্রজাতির বানর রয়েছে। যেগুলো এই এলাকায় আসা বিভিন্ন মানুষকে আক্রমণ করে।
রোকেয়া ইয়ামিন মহনা নামের ছাত্রাবাসের এক শিক্ষার্থী বলেন, ‘এখন অনেকের ফাইনাল পরীক্ষা চলছে। এর মধ্যে আবার এমন আক্রমণ করলে আমরা কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেব। সব সময়ই একটা আতঙ্কের মধ্যে আমাদের থাকতে হয়। এটার সঠিক সমাধান চাই।’
এদিকে বানরের উপদ্রব থেকে রক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজ সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বন ভবনে বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. সানাউল্লাহ পাটোয়ারী এবং বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বানরের আক্রমণ থেকে ছাত্রীদের রক্ষার জন্য বন বিভাগের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানালে বন বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এ বিষয়ে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, বন্য প্রাণী নিয়ন্ত্রণ আইনের বাধ্যবাধকতা থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানাবিধ পদক্ষেপ নেওয়া সত্ত্বেও এ সমস্যা নির্মূল করা সম্ভব হচ্ছে না। ছাত্রী হলের নিরাপত্তা জোরদারের পাশাপাশি আহত ছাত্রীদের সুচিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থাসহ বানরের আক্রমণ থেকে সার্বিক নিরাপত্তা দেওয়ার যথাসাধ্য চেষ্টা অব্যাহত রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে