সিলেটের ওসমানীনগরে পিকআপের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে আহমদনগরে সিলেট-ঢাকা মহাসড়কে একসঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান (৪৮)। তাঁর বাড়ি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাক্ষণশাসন গ্রামে।
এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খলিলুর রহমানের মৃত্যু হয়।
খবর পেয়ে ওসমানীনগর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আমিন সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৩০ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে