
সুনামগঞ্জের শান্তিগঞ্জে থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের কুখ্যাত সর্দার মর্তুজ আলীসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আজ সোমবার গ্রেপ্তার ব্যক্তিদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ডাকাত দলের প্রধান মর্তুজ আলী (৩৮), একই উপজেলার বড়কাপন গ্রামের মো. সৈয়দ আলী (২১), শান্তিগঞ্জ থানার কাড়ারাই গ্রামের কবির হোসেন (৫০), দিরাই উপজেলার মির্জাপুর গ্রামের কফিল মিয়া (৪২), সিলেটের জালালাবাদ থানার হেংলাকান্দি নোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান (৫০) ও এক শিশু (১৩)।
পুলিশ জানায়, গতকাল রোববার রাত ৮টার দিকে শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার থেকে ডাকাত দলের প্রধান মর্তুজ আলীকে (৩৮) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আরও পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে