
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ভিজিএফের চাল চুরির অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত ২টার দিকে ইউপি সদস্যের বাড়ি থেকে সাড়ে সাত বস্তা চাল জব্দ করেন ট্যাগ কর্মকর্তা কালিপদ দাস। এদিকে ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে শাল্লা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
ট্যাগ কর্মকর্তা কালিপদ দাস জানান, ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও অতিদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি করে আটগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সাড়ে সাত বস্তা চাল নিজের বাড়িতে রেখেছেন। পরে স্থানীয়রা এই ওয়ার্ডের দায়িত্বে থাকা কালিপদ দাসকে জানান। তিনি চাল জব্দ করেন এবং ইউপি সদস্যকে শাল্লা থানার পুলিশের হেফাজতে দেন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, চাল চুরির অপরাধে আটগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হওয়ার পরে তাঁকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে