
সুনামগঞ্জের মধ্যনগরে আলোচিত সুজন হত্যা মামলা সালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার, ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রাণ গোপাল চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন চন্দ্র বর্মণ ও পার্শ্ববর্তী চামরদানী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম নুরু তাঁদের দাপ্তরিক সিল-স্বাক্ষর ব্যবহার করে হত্যা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এর প্রমাণ পেয়ে জেলা প্রশাসকের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের গত ৫ মার্চ ১৯৫ নম্বর প্রজ্ঞাপনে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।
এর সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ,২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী ওই পদ থেকে তাঁদের কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে জেলা ও দায়রা জজ আদালত এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদারসহ তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করার একটি প্রজ্ঞাপন পেয়েছি।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে