
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আঁধারে একই মালিকের দুটি পুকুরে বিষ প্রয়োগ করে পাঁচ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১০ মে) দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
ক্ষতিগ্রস্ত মঈনুল ইসলাম বলেন, ‘কয়েক মাস আগে বিভিন্নভাবে ঋণ এনে আমি পুকুরে মাছ চাষ করি। রোববার দিবাগত রাতে দুটি পুকুরে দুর্বৃত্তরা বিষ দিয়ে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছি। আমার যে ক্ষতি হয়েছে তা থেকে উদ্ধার হওয়ার মতো এই মুহূর্তে আমার কোনো অবস্থা নেই। প্রশাসনের কাছে একটাই দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন জড়িতদের ধরে বিচারটা করা হয়।’
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দ এমদাদ আহমেদ বলেন, ‘ওই পুকুরের মালিক নিঃস্ব হয়ে গেছে। আমরা চাই সঠিক তদন্ত করে এবং আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে যারা এ কাজটি করেছে তাদের আইনের আওতায় আনা হোক।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে