সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে ভাগনেদের হামলায় ছালিক মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছালিক মিয়া উত্তর নাদামপুর গ্রামের মৃত মাহতাব মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছালিক মিয়ার সঙ্গে তাঁর আপন ভাগনে দিলদারের মনোমানিল্য চলছিল। এরই জেরে আজ দুপুরে দিলদার তাঁর আরও দুই ভাইকে সঙ্গে নিয়ে ছালিক মিয়ার ওপর হামলা চালান। এতে গুরুতর আহত ছালিক মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর দিলদার ও তাঁর ভাইয়েরা পালিয়েছেন।
অভিযুক্ত দিলদার শান্তিগঞ্জ উপজেলার বরুমুহা গ্রামের খলিল খানের ছেলে।
নিহত ছালিক মিয়ার ছোট ভাই নুর মিয়া বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিলদার তাঁর ভাইদের সঙ্গে নিয়ে হামলা করে আমার ভাইকে মেরে ফেলেছে। আমি খুনিদের বিচার চাই।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে