সুনামগঞ্জের আকাশে প্রায় আট দিন পর দেখা মিলল রোদের। নতুন করে বৃষ্টি না হওয়ায় সড়ক থেকে নামতে শুরু করেছে পানি। ফলে বন্যার শঙ্কা থেকে স্বস্তি ফিরেছে সুনামগঞ্জবাসীর।
সুরমা নদীর পানি গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত বাড়লেও রাতে বৃষ্টি না হওয়ায় আজ শুক্রবার সকাল ৯টা থেকে পানি কমতে শুরু করেছে। সুরমা তীরবর্তী লঞ্চঘাট, বড়পাড়া ও মল্লিকপুর আবাসিক এলাকার সড়কগুলো থেকে পানি নেমে গেছে বলে জানায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এদিকে সুরমা নদীর ছাতক পয়েন্টে সকাল ৯টা পর্যন্ত বিপৎসীমার ৯১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। আর ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত ছিল।
সুরমা নদী পানি জেলার সব কটি হাওর উপচে প্রবেশ করে। ফলে নিম্নাঞ্চলের গ্রামগুলোর দিকে পানির চাপ কমছে। তবে এখনো আতঙ্ক কমেনি হাওরবাসীর। সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের ১০০ মিটার অংশ ডুবে গেছে পাহাড়ি ঢলে। এই সড়ক দিয়ে যান চলাচল করছে ঝুঁকি নিয়ে।
এদিকে সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়া ও হাওর পরিপূর্ণ হয়ে যাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে করে শঙ্কায় দিন-রাত কাটাচ্ছেন হাওর পাড়ের লোকজন।
সুরমা নদীর ছাতক পয়েন্টে ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরের বেশ কয়েকটি গ্রামের আশপাশে পানি প্রবেশ করেছে। ডুবে আছে গ্রামীণ সড়ক। এতে করে ভোগান্তিতে পরেছে অন্ত ১০ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, আপাতত দুদিন বৃষ্টিপাত হবে না। বৃষ্টি না হলে নদীর পানি কমবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করবে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে