সুনামগঞ্জের জামালগঞ্জে নারী পুলিশ সদস্যকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুক নূর উপজেলার রামনগর গ্রামের কয়ছর আহমদের ছেলে।
গতকাল রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি মাসুক নূর দীর্ঘদিন যাবত ওয়ারেন্টভুক্ত হিসেবে পলাতক ছিল। তার বিরুদ্ধে একটি মামলায় আদালত ৪ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ডের রায় রয়েছে। ওয়ারেন্টের ভিত্তিতে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাসের নির্দেশে থানা-পুলিশ ও তাদের সঙ্গীয় নারী ফোর্স দিয়ে ফাঁদ তৈরি করা হলে সেই ফাঁদে ধরা দেয় মাসুক নূর। অবশেষে তাকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি মাসুক নূর দীর্ঘদিন পলাতক ছিল। নারী পুলিশ দিয়ে ফাঁদে ফেলে তাকে গ্রেপ্তার করা হয়। আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের ব্যবস্থা করব।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে