
ঈদুল আজহা ঘিরে ব্যস্ততা বেড়ে গেছে কামারপল্লির। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টু–টাং শব্দে মুখরিত এখন উল্লাপাড়ার কামারপল্লি। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে অনেকেই দা, বঁটি, ছুরি, কাটারি প্রস্তুত করতে ছুটছেন কামারপাড়ায়। পুরোনো দা-বঁটি আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তা আবার নতুনরূপে তৈরি করে দিচ্ছেন তাঁরা। অনেকে নতুন প্রস্তুত করা জিনিস কামারদের সঙ্গে দামাদামি করে কিনে নিয়ে যাচ্ছেন।
কোমলেশ কর্মকার বলেন, ‘আর কয়েক দিন পর কোরবানির ঈদ। আর এই ঈদে গরুর মাংস প্রস্তুত করার জন্য ধারালো দা, বঁটি, ছুরি, কাটারির দরকার হয়। এই সময়ে অনেকে পুরোনো জিনিস ধার দিতে নিয়ে আসেন। কেউবা আমার প্রস্তুত করা নতুন জিনিস কিনে নিয়ে যান। তবে বর্তমানে করোনার কারণে বেচা–বিক্রি আগের চেয়ে কম। পশুর হাট এখনো সেভাবে বসেনি। তাই অনেকেই এখনো পশু কিনতে পারেননি।’
কামারপল্লিতে কাটারি কিনতে আসা সবুজ মিয়া বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও গরু কোরবানি করব। তাই মাংস প্রস্তুত করার জন্য ধারালো অস্ত্রের প্রয়োজন। তবে এবারে জিনিসের দাম একটু বেশি।’ বড় ছুরি ৭০০, ছোট ছুরি ৩০ থেকে ৫০ টাকা ও কাটারি বড়–ছোট ভিত্তিতে ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
১৪ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১৯ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
৩০ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৪২ মিনিট আগে