
সিরাজগঞ্জে ফেসবুকে ছড়িয়ে পড়া ছাত্রলীগের (নিষিদ্ধ) কমিটিতে নাম থাকায় মো. আলভী (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার আলভীকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেপ্তার আলভী সদর এলাকার দিয়ার ধানগড়া এলাকার জুলহাস হোসেনের ছেলে এবং ছাত্রলীগের পৌর শাখা কমিটির সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে আলভীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আগের একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গতকাল রাতে ছাত্রলীগের (নিষিদ্ধ) কেন্দ্রীয় নির্বাহী সংসদ এক বছরের জন্য সিরাজগঞ্জ পৌর শাখার কমিটি ঘোষণা করে। কমিটিতে সভাপতি করা হয় মো. সিপন আহসান কাব্যকে ও সাধারণ সম্পাদক করা হয় আলামিন সরকার হিমেলকে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে