
বয়স প্রায় ৬০ ছুঁই ছুঁই। জীবনটা কেটেছে পথে পথে ভিক্ষা করে। কিন্তু সালেয়া বেগম কখনো নিজের জন্য কিছু করেননি। অসুস্থ হলেও চিকিৎসা নেননি, নতুন কাপড় কেনেননি। বরং ভিক্ষা করে পাওয়া টাকা-পয়সা ধীরে ধীরে জমিয়েছেন। চার দশকের বেশি সময় ধরে ভিক্ষা করে জমানো সেই টাকা দুই বস্তা ভরে গেছে।
বৃহস্পতিবার দুপুর। সিরাজগঞ্জ সদর উপজেলার পাইওনিয়ার কেজি অ্যান্ড হাইস্কুল মাঠের পেছনে হঠাৎ হইচই। খবর ছড়িয়ে পড়ে, ভিক্ষুক সালেয়া বেগমের ঘরে পাওয়া গেছে দুই বস্তা টাকা। মুহূর্তেই সেখানে কৌতূহলী জনতার ভিড় জমে যায়। জনসমক্ষে বসে স্থানীয় কিছু লোক নগদ টাকা আর পয়সাগুলো গুনতে শুরু করেন। আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত স্থানীয়রা টাকা গুনে শেষ করেন। দুই বস্তায় মোট ১ লাখ ২৬ হাজার টাকা পাওয়া গেছে। বাকি আরও অনেক নোট ও কয়েন রয়েছে, যা ব্যবহারযোগ্য নয়।
সালেয়া বেগম থাকেন সিরাজগঞ্জ কওমি জুট মিলের এক কোণের বারান্দায়। স্বামী অনেক দিন আগে মারা গেছেন। একমাত্র মেয়ে শাপলা খাতুনের বিয়ে হয়ে গেছে। মায়ের সঙ্গে যোগাযোগ থাকলেও সালেয়ার কাছে দুই বস্তা টাকা জমেছে—এটা কল্পনাও করতে পারেননি মেয়ে।
শাপলা খাতুন বলেন, ‘মা একা থাকতে চাইতেন। আমরা জানতামই না এত টাকা জমিয়েছেন তিনি। এখন মা অসুস্থ। এই টাকা দিয়ে চিকিৎসাই করানো হবে।’
স্থানীয় যুবক মোহাম্মদ শুভ বলছিলেন, ‘হঠাৎ দেখি রিকশায় করে বস্তা আনা হচ্ছে। পরে বুঝলাম, টাকায় ভর্তি। সালেয়া বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করেন। আমরা জানতামই না তাঁর কাছে এত টাকা আছে।’
মো. রাশেদুল ইসলাম আলম নামে এক এলাকাবাসী বলেন, ‘অনেক দিন ধরেই সালেয়া অসুস্থ। তাঁর কাছে কিছু টাকা আছে জেনেছিলাম, কিন্তু এতটা আছে ভাবিনি। এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা, দশ টাকা ও বিশ টাকার নোট পাওয়া গেছে। অনেক নোট তো নষ্ট হয়ে গেছে।’
ভিক্ষায় পাওয়া প্রতিটি টাকাই নিজের কাছে আঁকড়ে ধরে রেখেছিলেন সালেয়া বেগম। কারও কাছে বিশ্বাস করে টাকা রাখেননি, ভরসা করেননি। হয়তো মনে করেছিলেন, একদিন এই টাকাই তাঁর আশ্রয় হবে। এলাকাবাসী দুই বস্তা টাকা দিয়ে এখন সালেয়ার চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। সাবেক কাউন্সিলর মো. শিপু জানান, সালেয়া বেগম এক জীবনে একটুও অপচয় করেননি। একসময়কার ভিক্ষার টাকাই জমে দাঁড়িয়েছে দুই বস্তায়। এখন এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছেন, সেই টাকা খরচ হবে তাঁর চিকিৎসায়।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে