সিরাজগঞ্জের কামারখন্দে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আব্দুল মমিন নামের বিএনপির এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ জরিমানা করা হয়। আব্দুল মমিন ওই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও ওই নেতা কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে প্রচারণায় নামেন। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ থাকার কথা। কিন্তু ওই নেতা কয়েকজন নারীকে মাঠে নামিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে জরিমানা করি।’
আব্দুল্লা আল মামুন আরও বলেন, নির্বাচন আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের দায়ে বিধিমালা ২৭(গ) অনুযায়ী বিএনপি নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে