
সিরাজগঞ্জের বেলকুচিতে ১৩৬ বস্তা সরকারি (ওএমএস) চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক পালিয়ে যান। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোহাগপুর কাপড়ের হাটসংলগ্ন এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, রাতে ট্রাকবোঝাই করে চাল নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা ট্রাকটি থামায়। পরে ট্রাকে সরকারি ওএমএসের চাল পাওয়া যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানালে তারা এসে চালগুলো জব্দ করে। তবে ট্রাকচালক পালিয়ে যান।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে রাতে সোহাগপুর কাপড়ের হাটের সামনে পুলিশ ফোর্স পাঠায়। সেখান থেকে ট্রাকভর্তি সরকারি ১৩৬ বস্তা চাল জব্দ করা হয়। ঘটনাস্থলে যাওয়ার আগেই ট্রাকচালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে