
পাঙাশ মাছ দিয়ে পায়েস! শুনতে অবাক লাগলেও এমন ব্যতিক্রমী সব রেসিপি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দিয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুই ভাই। শুধু রান্না নয়, ইউটিউব ও ফেসবুকে সেই রান্নার ভিডিও দিয়ে মাসে ৬ থেকে ৭ লাখ টাকা আয় করছেন তাঁরা।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ পুস্তিগাছা গ্রামের হারুন-অর-রশিদ ও আশরাফুল ইসলাম নামের এ দুই ভাই পাঙাশ মাছের পায়েস, গরুর ভুনা, শজনে পাতার রুটি, এমনকি ইলিশ মাছের রুটির মতো অভিনব সব পদ রান্না করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। রান্নার পর তাঁরা সেই খাবার বিনা মূল্যে প্রতিবেশী এবং দূর-দূরান্ত থেকে আসা লোকজনকে খেতে দেন।
আশরাফুল আগে স্থানীয় শলী বনানী বাজারে মোবাইল ফোন মেকানিকের কাজ করতেন। তিনি বলেন, ‘ফেসবুকে ভিডিও দিয়ে ইনকামের কথা শুনে আমিও চেষ্টা শুরু করি। প্রথমে ছয় মাস কমেডি ভিডিও বানালেও সাড়া পাইনি। পরে রান্নায় পটু ছোট ভাই হারুনকে নিয়ে রান্নার ভিডিও শুরু করি। প্রথমে মুড়ি ভাজার ভিডিও আপলোড করি, সেটিই ভাইরাল হয়ে যায়।’ এরপর তাঁদের যাত্রা আর থেমে থাকেনি। একে একে ইলিশ মাছের রুটি, শজনে পাতার রুটি ও গরুর ভুঁড়ির পায়েসের ভিডিও ভাইরাল হয়।
আশরাফুল বলেন, ‘আয় করে সংসারের পাশাপাশি সমাজের অসহায় মানুষের জন্যও কিছু করতে চাই।’
হারুন-অর-রশিদ বলেন, ‘ছোটবেলা থেকেই রান্না করতে ভালোবাসতাম। ভাইয়ের সঙ্গে মিলে নতুন কিছু করার ভাবনা থেকেই এখন নানা রকম খাবার বানাই। পাঙাশ মাছের পায়েস, গরুর ভুঁড়ির পায়েস বা ইলিশ মাছের রুটি—এসব রেসিপি মানুষ পছন্দ করায় আমাদের উৎসাহ আরও বেড়েছে। ভবিষ্যতে আরও নতুন রেসিপি আনতে চাই। বর্তমানে ৬-৭ লাখ টাকা আয় হচ্ছে মাসে।’
পাঙাশ মাছের পায়েস তৈরির পদ্ধতি জানাতে গিয়ে হারুন বলেন, ‘প্রথমে মাছ কেটে পরিষ্কার করে কুচি কুচি করে ভেজে নেওয়া হয়। এরপর তা পাটায় বেটে রাখা হয়। আলাদা করে দুধ জ্বাল দিয়ে তাতে বাটা মাছ, চিনি, কিশমিশ, বাদাম ও নানা মসলা মিশিয়ে জাল করতে হয়। কিছু সময় পর ঘন হয়ে এলে তৈরি হয়ে যায় ভিন্ন স্বাদের পাঙাশ মাছের পায়েস।
আশরাফুল ও হারুনের মা মোছা. কহিনুর বেগম বলেন, ‘ছেলেরা ছোট থেকে অনেক কষ্ট করেছে। এখন নিজেদের উদ্যোগে রান্না করে ইউটিউব-ফেসবুকে ভিডিও দেয়। সেই আয়ে সংসার চলে।’
ভোজনরসিক তামিম ও সৈকতের ভাষায়, ‘তাঁদের বানানো খাবার শুধু অভিনবই নয়, বেশ সুস্বাদুও।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে