
সিরাজগঞ্জের কাজীপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের এক যাত্রী প্রাণ হারিয়েছেন। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সীমান্তবাজারের পাটাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিন ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম চাঁন মিয়া (৬৫)। তিনি উপজেলার গান্ধাইল উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদ্রাসার সরকারি পাঠ্যপুস্তক নিয়ে একটি ট্রাক সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়ক হয়ে কাজীপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি সীমান্তবাজারের উত্তরে পাটাগ্রাম সড়কের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই
মারা যান। তিনজন আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ওসি বলেন, মরদেহটি পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে