
সিরাজগঞ্জের কাজীপুরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার আলমপুর চৌরাস্তা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই স্কুলশিক্ষকের নাম তৌহিদুল ইসলাম সম্রাট (৩১)। তিনি উপজেলার ভানুডাঙ্গা গ্রামের শাজাহান আলীর ছেলে এবং হাটশিরা লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টায় নিজ বাড়ি থেকে উপজেলার আলমপুর চৌরাস্তায় মোটরসাইকেল চালিয়ে যান তৌহিদুল ইসলাম। এরপর আলমপুর চৌরাস্তা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে তাঁর ওপরে বসে ছিলেন তিনি। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে পেছন থেকে সজোরে থাক্কা দিয়ে সিরাজগঞ্জের দিকে চলে যায়। এতে রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন তৌহিদুল ইসলাম। তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে গভীর রাতে তিনি মারা যান।
আজ বুধবার বিকেলে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ওই সিএনজি অটোরিকশাচালকের নাম ফারুক শেখ (৪১)। তিনি সদর থানার বনবাড়িয়া দিঘলকান্দি গ্রামের মৃত সানাউল্লাহ শেখের ছেলে। নিহত ব্যক্তির পরিবার এখনো মামলা করেনি। সিএনজি অটোরিকশাচালককে আটকের চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে