
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীবেষ্টিত ছয়টি ইউনিয়ন নিয়ে আলাদা উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার প্রেসক্লাব মোড়ে ‘যমুনা’ নামে উপজেলার দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের আয়োজনে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ-১ আসনে মনোনীত প্রার্থী মাওলানা শাহিনুর আলম, কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, কণ্ঠশিল্পী কনকচাঁপা, নাজমুল হাসান তালুকদার রানা প্রমুখ। চরাঞ্চলের বিভিন্ন শ্রেণির মানুষও এতে অংশ নেন।
বক্তারা বলেন, কাজীপুরের যমুনা নদীঘেরা সুবিধাবঞ্চিত ছয়টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত যমুনা নামের দশম উপজেলা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৮ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৪ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে