
সিরাজগঞ্জের তাড়াশে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে এক ঠিকাদারসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে তাঁদেরকে ৯৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওগাঁ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের ফসলি জমিতে মোশারফ হোসেন নামের এক ঠিকাদার অবৈধভাবে পুকুর খনন করছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ইউএনও নুসরাত জাহান অভিযান চালিয়ে দুই সহযোগীসহ ঠিকাদারকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।
ঠিকাদার মোশারফ হোসেন তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে তাড়াশের ইউএনও নুসরাত জাহান বলেন, কোনোভাবেই অবৈধভাবে পুকুর খনন করতে দেওয়া হবে না। এতে কৃষিজমি কমে যায়, জলাবদ্ধতা তৈরি হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে। তাই যেখানে অবৈধ পুকুর খননের তথ্য পাওয়া যাবে, সেখানেই অভিযান চালানো হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে