
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগের মামলায় সমন জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ কামারখন্দ থানা আমলী আদালতের বিচারক মো. আলমগীর হোসেন এ আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী মঞ্জরুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী মো. রাজ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা। তিনি গত ২৫ আগস্ট ২০২১ সালে বাদী হয়ে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, মো. রাজ ইভ্যালি থেকে ২০২১ সালের ৪ মে পণ্যের ক্রয়াদেশ দেন। ইভ্যালির নীতিমালা অনুযায়ী ক্রয়াদেশের ৭ থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য সরবরাহ করার কথা। সে অনুযায়ী সময়সীমা অতিক্রম করলেও পণ্য ডেলিভারি দেওয়া হয়নি। পরে তিনি বাদী হয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জের ওপর দায়িত্ব দেন। আদালতে আদেশের পরিপ্রেক্ষিতে পিবিআই সিরাজগঞ্জ ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
কামারখন্দ থানা আমলি আদালতের বিচারক মো. আলমগীর হোসেন তদন্ত প্রতিবেদন আমলে গ্রহণ করে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন বিরুদ্ধে স্ব-শরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
বাদী পক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী মঞ্জরুল ইসলাম সোহাগ বলেন, ‘পিবিআই তদন্তকারী কর্মকর্তা তথ্য–প্রযুক্তি ব্যবহার ও বাদীর প্রাথমিক সাক্ষ্য প্রমাণ বিবেচনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছেন। বাদীপক্ষ তদন্ত প্রতিবেদনের প্রতি সন্তুষ্ট। আদালত অপরাধ আমলে গ্রহণ করে আসামিদের সশরীরে আদালতে হাজির হতে আদেশ দিয়েছেন।’

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
১১ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১৬ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে