
আওয়ামী লীগের চেয়ে বিএনপি গত এক বছরে বেশি চাঁদাবাজি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ১৬ বছরে যা করেছিল, বিএনপি ক্ষমতা ছাড়াই এক বছরে তার চেয়ে বেশি করেছে। চাঁদাবাজি, দুর্নীতি এগুলো কি রিকশাওয়ালা, ভ্যানচালকেরা করে? এগুলো কারা করে? তারা হলো বিএনপি।’
আজ রোববার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের দুজন লোকের নামে আলোচনা চলছে প্রধানমন্ত্রী কে হবেন। একজন হলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, আরেকজন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব। এ সময় জনসভায় উপস্থিত জনগণের সামনে প্রশ্ন রেখে তিনি বলেন, “যোগ্যতা কার বেশি? বলেন তো দেখি, প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত ব্যক্তি কে?”’
নারীদের সম্পর্কে জামায়াতের এই নেতা বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, পুলিশ অফিসার হবে, সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে। যে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা সেই ব্যাংকের কাস্টমার হবে শুধুই নারীরা। পুরুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে টাকা তুলতে হবে না।’
জাহিদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও আংশিক সদর) আসনের জামায়াতের প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মনসুর মিলন প্রমুখ।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে