সিরাজগঞ্জ: জেলার পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার বিকেলে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন–শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের নেফাজ সরকারের ছেলে নজরুল ইসলাম (৪৮), উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের আলীর ছেলে আতিক হাসান (৩২) ও কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের পূর্ব জজিরা গ্রামের কাইচা মণ্ডলের ছেলে ফরিদ উদ্দীন (৫০)।
আহতরা হলেন–কয়ড়া হোরপাড়া গ্রামের মোকবেল হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম (৪৬), লালচাদ সরকারের ছেলে সাইফুল ইসলাম (৪৫) ও কয়ড়া জংগলখামার গ্রামের আনশোপ আলীর ছেলে জহুরুল ইসলাম (২৪)।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা জানান, বিকেলে জমিতে শুকাতে দেওয়া আনতে যান নজরুল ইসলাম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, বিকেলে জমিতে কাজ করছিলেন আতিক হাসানসহ চারজন। এ সময় বজ্রপাত হলে চারজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দীন জানান, বিকেলে চরাঞ্চলের খেয়াঘাট এলাকায় নৌকা থেকে খড় নামাচ্ছিলেন ফরিদ উদ্দীন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১৭ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
২৫ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
২৬ মিনিট আগে