সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। একই ঘটনায় ১৮টি গরুও আক্রান্ত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার রসুলপুর গ্রামের ফসলি মাঠে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা রইস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, দুপুরের দিকে গ্রামের পাশের ফসলি মাঠে তিনটি শিয়াল লোকজন ও গবাদিপশুর ওপর আক্রমণ চালায়। পরে স্থানীয় লোকজন একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলে।
বাসিন্দা রইস উদ্দিন বলেন, শিয়ালের কামড়ে তাঁর একটি গাভি, নজরুল ইসলামের একটি, নাসির উদ্দিনের তিনটি, শাহাদাত হোসেনের একটি ও মফিজ উদ্দিনের একটি গরুসহ মোট ১৮টি গরু আহত হয়েছে। গরু বাঁচাতে গিয়ে রসুলপুর গ্রামের নজরুল, জিন্নাহ, জামেলা ও মাদ্রাসাছাত্র মিহিরসহ অন্তত ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্র মিহির গুরুতর আহত হয়েছে।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফুল ইসলাম বলেন, চার আহত ব্যক্তি হাসপাতালে এসেছিলেন। তাঁদের মধ্যে তিনজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় একজনকে দেওয়া যায়নি।
কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, একজন খামারি ফোনে পরামর্শ চেয়েছিলেন। তাঁকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে কেউ গিয়েছিলেন কি না জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘আমরা সরেজমিনে যাইনি। তবে কয়েকটি গরু শিয়ালের কামড়ে আক্রান্ত হয়েছে, এমন তথ্য পেয়েছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে