
সিরাজগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করতে একদিনে প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নলকা–সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকায় এ অভিযান চালানো হয়।
সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই উচ্ছেদ কার্যক্রম।
সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর নেতৃত্বে সওজ, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। অভিযানকালে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সওজের অধিগ্রহণকৃত জমি দীর্ঘদিন ধরে দখল করে এসব স্থাপনা গড়ে উঠেছিল।
সওজ সূত্রে জানা গেছে, নলকা–কাটাওয়াপাড়া এলাকা থেকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ পর্যন্ত মহাসড়কের উভয় পাশে অধিগ্রহণকৃত জমিতে এসব অবৈধ স্থাপনা ছিল। সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এগুলো অপসারণ করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, সড়ক প্রশস্তকরণ প্রকল্পের জন্য সরকার জমি অধিগ্রহণ করেছে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। এরপরও দখল না ছাড়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, একাধিকবার নোটিশ, গণবিজ্ঞপ্তি ও মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। নির্দেশনা অমান্য করায় এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো এলাকায় এ অভিযান চলবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে