
হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে ওহিদ আলী নবীন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে ৩৬ (১) ও ২৪ (ক) ধারায় ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দেন।
আদালতের অতিরিক্ত পিপি গোলাম সরোয়ার খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ওহিদ আলী নবীন রাজশাহী জেলার মহিষালবাড়ি গ্রামের মৃত সাঈদ আলী বাবলুর ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৮ আগস্ট সকালে সিরাজগঞ্জ সদর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। দুপুরের দিকে পুলিশের কাছে সংবাদ আসে রাজশাহী থেকে মাদকের বড় একটি চালান ঢাকায় যাচ্ছে। সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলাকালে একটি প্রাইভেট কারকে থামানোর জন্য সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে কড্ডার মোড়ে মিয়াবাড়ি মার্কেটের সামনে থেকে প্রাইভেট কার ও চালককে আটক করা হয়। প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্যাকেট থেকে ১ কেজি ৪৫ গ্রাম হেরোইন ও ১ লিটার মদ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম বাদী হয়ে মামলা করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালতের বিচারক ওহিদ আলী নবীনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে