
ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে। তবে ঈদের দিনসহ এই সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বন্দর কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও পণ্য ওঠানো-নামানোসহ সব কার্যক্রম ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৫ এপ্রিল থেকে এই বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হবে।
নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভারত, ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তমতে আগামী ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা নাকুগাঁও স্থলবন্দরের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।
নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বন্ধ তিন দিন থাকলেও ব্যবসায়ীদের সিদ্ধান্তমতে নাকুগাঁও স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকবে। তবে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট ঈদের দিনসহ প্রতিদিন খোলা থাকবে। এতে যাত্রী পারাপারে কোনো ধরনের সমস্যা হবে না।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে