
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধানখেতে মুরগির বিষ্ঠা ও বর্জ্য ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতের আঁধারে নয়াবিল ইউনিয়নের হাতিপাগার ভাঙ্গা এলাকায় সড়কের পাশে ধানখেতে এই আবর্জনা ফেলে যায় তারা। বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন কৃষক ও এলাকাবাসী।
জানা গেছে, স্থানীয় কৃষক সোলায়মান ও রহিমা খাতুনের জমিতে এসব বর্জ্য ফেলা হয়েছে। আজ শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী এসব ময়লার বস্তা জমিতে পড়ে থাকতে দেখেন। জনবসতি ও ফসলি জমির পাশে এভাবে বর্জ্য ফেলে রাখায় পরিবেশদূষণ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।
এলাকার বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘রাতের আঁধারে এ ধরনের নোংরা ও ক্ষতিকর বর্জ্য ফেলে যাওয়া সম্পূর্ণ অমানবিক কাজ। দ্রুত বর্জ্য অপসারণ এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
ক্ষতিগ্রস্ত কৃষক সোলায়মান বলেন, ‘আমার ধানখেতে এভাবে বর্জ্য ফেলে বড় ক্ষতি করা হয়েছে। দ্রুত বর্জ্য সরিয়ে না নিলে জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।’
নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আমরা থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি। দ্রুত বর্জ্য অপসারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে