
শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে অক্সিজেনের অভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভূঁইয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন শালচূড়া গ্রামের নীলমহল কোচের ছেলে নীরঞ্জন কোচ (৩৫) ও পাশের রাংটিয়া গ্রামের নীপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫। তাঁরা দুজন সম্পর্কে ভায়রা ভাই। এ ঘটনায় রাংটিয়া গ্রামের মেদিনাথ কোচের ছেলে মহাদেব কোচ (২৫) নামে আরও একজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার শালচূড়া ভূঁইয়াবাড়ি এলাকায় পরিবারের পানির চাহিদা মেটাতে তিন-চার দিন ধরে নিজ বাড়িতে প্রায় ৪০ ফুট গভীরতার নতুন কুয়া খুঁড়ছিলেন নারায়ণ কোচ। আজ বিকেল ৪টার দিকে নারায়ণ কোচ কুয়াটি পরিষ্কার করাসহ কাজ পুরোপুরি সম্পন্ন করতে ভেতরে নামেন। নামার পরপরই তিনি অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাঁচাতে কুয়ার ভেতরে নামে তাঁর ভায়রা নীরঞ্জন কোচ। এ সময় দুজনই ভেতরে অজ্ঞান হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করতে মহাদেব কোচ নামে আরেকজন শ্রমিক দড়ি নিয়ে নিচে নামার চেষ্টা করলে তিনিও অসুস্থ হয়ে কোনো রকমে ওপরে ওঠেন। পরে স্থানীয়রা ঝিনাইগাতী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে নারায়ণ কোচ ও নীরঞ্জন কোচকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ঝিনাইগাতী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মো. আব্দুল্লাহ আল জামান বলেন, ‘আমরা বিকেল ৫টা ৫ মিনিটে খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কুয়ার ভেতরে দুজনকে দেখতে পাই। পরে তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অক্সিজেন স্বল্পতার কারণেই তাঁরা মারা গেছেন।’
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বলেন, মৃতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ মিনিট আগে
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন কিছুদিন আগে ফুরিয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন চলে আসবে।
৬ মিনিট আগে
রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৩৮ মিনিট আগে