
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে হুমায়ুন নামের ১০ বছর বয়সী এক শিশু। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ হুমায়ুন বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজের পরিবার ও স্থানীয় সূত্র বলেছে, চেল্লাখালী নদীতে ঢলের সঙ্গে পাহাড় থেকে ভেসে আসা লাকড়ি ধরতে দুপুরে বুরুঙ্গা ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে নদীতে নামে হুমায়ুন ও সমবয়সী চাচাতো ভাই আতিক হাসান। এ সময় স্রোতের টানে নিখোঁজ হয় হুমায়ুন। খবর পেয়ে জামালপুর থেকে ডুবুরি দল গিয়ে উদ্ধারের চেষ্টা করে। তবে ব্যর্থ হয়ে উদ্ধার কার্যক্রম স্থগিত করে তারা ফিরে যায়।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আজহারুল ইসলাম বলেন, তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ায় নিখোঁজ হুমায়ুনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২০ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে