
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পারিবারিক শত্রুতার জেরে ছয় বছরের শিশু তায়েবাকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর সেপটিক ট্যাংকে ফেলে রাখেন তার আপন চাচি স্কুলশিক্ষক আয়শা খাতুন।
বুধবার (১ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি নজরুল ইসলাম।
গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু তায়েবা। খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে পরিবার সখিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। দুই দিন পর ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ছৈয়ালকান্দি গ্রামে প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে তায়েবার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তায়েবা ওই গ্রামের টিটু সরদারের মেয়ে এবং স্থানীয় দারুন নাজাত মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী।
মূল অভিযুক্ত আয়শা খাতুন সখিপুর সরকার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং নিহত তায়েবার আপন চাচি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ-সমাবেশ, মানববন্ধন ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।

পুলিশ সুপার জানান, ঘটনার পর নিহত শিশুর পিতা টিটু সরদার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মেয়েটির চাচি ও স্কুলশিক্ষক আয়শা খাতুন (৪৭), নাছিমা বেগম (৩৫) ও আসিফ ব্যাপারীকে (২০) আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে নাছিমা বেগম হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আয়শা খাতুন ও আসিফ ব্যাপারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেলোয়ার মোল্লার মেয়ে শাহানাজ বেগমকেও (২৫) গ্রেপ্তার করে পুলিশ। শাহানাজের স্বীকারোক্তি অনুযায়ী বালার বাজারের একটি স্বর্ণের দোকান থেকে ভিকটিমের কানের দুল গলিত স্বর্ণপিণ্ড অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বর্ণকার শিতল মাঝি ও রোজিনা বেগম আদালতে জবানবন্দি দিয়ে শাহানাজের সম্পৃক্ততার প্রমাণ দেন। তবে রিমান্ডে থাকা আয়শা খাতুন এখনো হত্যার দায় স্বীকার করেননি।
পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ অব্যাহত রয়েছে। নির্ধারিত সময়ে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হাসান ও সখিপুর থানার ওসি ওবায়দুল হক উপস্থিত ছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে