
শরীয়তপুরের ভেদরগঞ্জে নিজ ঘরে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়ৈ জঙ্গল গ্রামে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মুক্তা বেগম (৫০)। তিনি ওই গ্রামের আব্দুল মান্নান গাজীর স্ত্রী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আজ বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাড়িতে স্বামী-স্ত্রী থাকতেন। ছেলে মালয়েশিয়াপ্রবাসী আর মেয়ে স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। বাড়িটির আশপাশে ২০০ মিটারের মধ্যে অন্য কোনো বাড়িঘর নেই। গতকাল রাতে আব্দুল মান্নান মসজিদে তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরে দেখেন তাঁর স্ত্রীর গলাকাটা লাশ খাটের ওপর পড়ে রয়েছে। পরে মান্নানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যে গ্রামে ডাকাত পড়েছে।
আব্দুল মান্নান বলেন, ‘আমার কোনো শত্রু নাই। কে আমার সর্বনাশ করল বলতে পারছি না। আমার ঘর থেকে কিছু চুরি হয়েছে কি না, তা–ও বলতে পারছি না। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, ‘নিজ ঘর থেকে মুক্তা বেগম নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে। ডাকাতির ঘটনা বলে যে প্রচার চালানো হয়েছে, সেটা এখনো আমরা নিশ্চিত নই। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে