শরীয়তপুর: এখন থেকে কলেজে ভর্তি হতে হলে মাদকের ডোপটেস্ট করতে হবে শিক্ষার্থীদের। ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে শরীয়তপুরের সব সরকারি ও বেসরকারি কলেজ।
কোনো শিক্ষার্থী মাদকাসক্ত কি না, তা চিহ্নিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।
শরীয়তপুর সরকারি কলেজ সূত্র জানায়, সম্প্রতি আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সারা দেশে কলেজে ভর্তির সময় শিক্ষার্থীদের মাদকের ডোপটেস্ট করা হবে। ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চিঠি দিয়ে কলেজগুলোকে জানায় ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর মাদকের ডোপটেস্ট করার কথা।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চিঠি পাওয়ার পর ১০ জুন থেকে শরীয়তপুরের কলেজগুলো এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ভর্তি হতে আসা সব শিক্ষার্থীকে স্বাস্থ্য বিভাগ থেকে ডোপটেস্টের রিপোর্ট সংগ্রহ করে ভর্তির অন্যান্য কাগজের সঙ্গে জমা দিতে হবে।
শরীয়তপুরের সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ বলেন, রক্ত ও ইউরিন পরীক্ষার ফলাফলের মাধ্যমে শরীরে মাদকের উপস্থিতি জানা যাবে। সরকারি বা সরকার স্বীকৃত যেকোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে ডোপটেস্ট করা যাবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ কাজে সব ধরনের সহযোগিতা করা হবে।
শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ বলেন, শিক্ষার্থীদের ডোপটেষ্টের সিদ্ধান্তটা মন্ত্রী পরিষদ বিভাগের। তা বাস্তবায়ন করার জন্য আমরা বিজ্ঞপ্তি জারি করেছি। ডোপ টেস্টে যারা মাদকাসক্ত চিহ্নিত হবে তাদের কাউন্সেলিং ও চিকিৎসার উদ্যোগ নেওয়া হবে। এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা মাদক গ্রহণে সাহস পাবে না। শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে পারলে শিক্ষাঙ্গনের অনেক বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৮ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে