শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাজীপাড়া গ্রামে চলছিল বাল্যবিবাহের আয়োজন। রান্নাবান্না শেষ করে বরপক্ষের অতিথিদের জন্য অপেক্ষা করছিল পাত্রীপক্ষ। এরই মধ্যে বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ। জব্দ করেন ছয় হাঁড়ি খাবার। পরে সেগুলো আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কোদালপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের কৃষক মহিউদ্দিন তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় পাত্রীর মামা মুজ্জাম্মেল মালকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তিনি ভাগনিকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন। এদিকে বিয়ে ভেঙে যাওয়ায় পাত্রীর মা জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হন।
মেয়ের বড় মামা সায়েদ মাল বলেন, ‘শুধু বিয়ে বন্ধ করে দিলে আমাদের আপত্তি থাকত না। খাবারগুলো নিয়ে গেছে, এটাতে সবার কষ্ট লেগেছে।’
ইউএনও আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, ‘বিয়েবাড়ি থেকে খাবার জব্দ করে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে বিতরণ করেছি।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে